ইটভাটা অ্যাসোসিয়েশনের উদ্যোগে খন্ডঘোষ ব্লকের ইটভাটাতে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরানো হচ্ছে

17th May 2020 12:32 pm বর্ধমান
ইটভাটা অ্যাসোসিয়েশনের উদ্যোগে খন্ডঘোষ ব্লকের ইটভাটাতে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরানো হচ্ছে


দক্ষিণ দামোদর ইটভাটা অ্যাসোসিয়েশনের সভাপতি শৈবাল ঘোষ উদ্যোগে এবং খণ্ডঘোষ এর বিধায়ক নবীনচন্দ্র বাঘ ও খন্ডঘোস তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের সহযোগিতায় খন্ডঘোষ ব্লকের ইটভাটাতে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরানো হচ্ছে, এদিন সকালে খণ্ডঘোষ এর শালুন মোড়ে দক্ষিণ দামোদর ইটভাটা অ্যাসোসিয়েশনের অফিসে ইটভাটার শ্রমিকদের নিয়ে আসা হয় এবং তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পরে তাদের হাতে খাবারের প্যাকেট এবং জলের বোতল তুলে দেন খণ্ডঘোষ এর বিধায়ক নবীনচন্দ্র বাঘ ও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব  ইসলাম, দক্ষিণ দামোদর ইটভাটা অ্যাসোসিয়েশনের সভাপতি শৈবাল ঘোষ সহ আরো অনেকে, জানা যায় খণ্ডঘোষ ব্লকের মোট 39 টি ইটভাটাতে প্রায় 12 হাজার শ্রমিক কাজ করেন, প্রথম দফায় চারটি বাসে করে মোট 270 জন শ্রমিককে বাড়ি পাঠানো হলো আজ, এছাড়াও জানা যায় প্রতিদিন ধাপে ধাপে প্রতিটি ভাটার শ্রমিকদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাদেরকে তাদের গন্তব্য স্থলে পৌঁছে দেয়া হবে ইটভাটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS