সুন্দরবন পুলিশ জেলা এসপি বৈভব তেওয়ারি ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরার উপস্থিতিতে কাকদ্বীপ মহকুমার শাসক দপ্তরে" আমফান" নিয়ে জরুরি বৈঠক করা হলো।

17th May 2020 11:45 am দক্ষিণ 24 পরগনা
সুন্দরবন পুলিশ জেলা এসপি বৈভব তেওয়ারি  ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরার  উপস্থিতিতে কাকদ্বীপ মহকুমার শাসক দপ্তরে


আজ দক্ষিণ 24 পরগনার সমস্ত সমুদ্র উপকূলীয় এলাকা গুলিতে সতর্কবার্তা মাইকিং করা হয়। এডিএফ মেরিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিসারস ডায়মন্ড হারবার জয়ন্ত প্রধান জানান যে এতদ্বারা পশ্চিমবঙ্গের সর্বস্তরের সামুদ্রিক মৎস্যজীবী সংগঠনকে সমিতির সভাপতি সাধারণ সম্পাদক মহাশয়দের জানানো হয়েছে। কয়েক দিন আগে ব্যান্ড পিরিওড অন ফিশিং ১৫ই এপ্রিল থেকে 14 ই জুন সময়কালে নদী বা সমুদ্রে মাছ ধরতে না যায় তা সুনিশ্চিত করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কঠোর নজরদারি করা হচ্ছে। এছাড়াও ভারতীয় আবহাওয়া দত্তের কর্তৃক প্রকাশিত খবর অনুসারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপ দেখা দিয়েছে এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই উপলক্ষে সকল মৎস্যজীবীদের আগামী আজ থেকে নিরাপদ আশ্রয়ে থাকার থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং নিয়মিতভাবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদান্তে সহ মৎস্য অধিকর্তা- সামুদ্রিক ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা, কাকদ্বীপ মহকুমার শাসক সৌভিক চট্টোপাধ্যায় আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ!  পাশাপাশি এই দিন গঙ্গাসাগর থানার পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।





Others News

৩ মহিলাকে বেহুশ করে দুঃসাহসিক চুরি তদন্তে পুলিশ

৩ মহিলাকে বেহুশ করে দুঃসাহসিক চুরি তদন্তে পুলিশ


ঢোলাহাট থানা দক্ষিণ রায়পুরে ৩ মহিলাকে বেহুশ করে দুঃসাহসিক চুরি তদন্তে পুলিশ।

 

বাবলুপ্রামানিক, পাথরপ্রতিমা।

 

দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর রাজপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো সাইফুল রাজের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায় সাইফুল রাজ এবং তার ছেলে রায়হান রাজ কর্মসূত্রে কেরালা তে থাকে। বাড়ি তে সাইফুলের স্ত্রী মেয়ে এবং বৌমা ছিল। সেই সুযোগে গতকাল রাত্রে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আজ সকাল ৮ টা পর্যন্ত সাইফুল রাজের বাড়ির কোন লোক বেরোচ্ছে না দেখে পাশের বাড়ির লোকজন গিয়ে দেখে বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছে তিনজন দুটি ঘরে। এক ঘরে মা এবং মেয়ে অন্য ঘরে বৌমা। বহু ডাকাডাকির পর সাড়া না দেওয়ায় চিৎকার চেচামেচি করলে এলাকার লোকজন ছুটে আসে। ডাক্তারকে ডাকা হয় ডাক্তার এসে জানিয়ে দেয় এরা বেহুশ রয়েছে হাসপাতালে পাঠাতে হবে। খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়, থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে পাশের বাড়ির পাশের বাড়ির লাইলী নামে একটি মেয়ে গত 5 দিন আগে শ্বশুরবাড়ি থেকে ভাইদের কাছে আসে, যার বিবাহ হয়েছে ওই একই থানার কোচফলে। গতকাল সন্ধ্যায় লাইলি নামে মেয়েটি রায়হানের স্ত্রীর কাছে ঘুমাতে আসে।সকাল হতে মেয়েটি বেপাত্তা হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায় পাশের বাড়ির একটা কাকে বলে সাইফুল দের বাড়ির সবাই কথা বলছে না বেহুশ হয়ে আছে বলে সে সকালে পালিয়ে যায়। আরো জানা গিয়েছে ঘর করার জন্য গতকাল 65000 হাজার টাকা ব্যাংক থেকে তুলে মারুফ রাজ স্বামীর সাইফুল বাড়িতে রেখেছিল কুলপির ইটভাটায় দেওয়ার জন্য। সেই টাকাসহ ঘরের বাক্স বিভিন্ন জিনিসপত্র ভাঙ্গে সোনার গহনা থেকে সবকিছু নিয়ে পালিয়ে যায়। তবে গ্রামবাসীদের অনুমান ওই মেয়েটির একাধারে ঘটনা ঘটেনি কারণ দরজা ভেঙে তিনজনকে বেহুশ করে এত বড় কান্ড ঘটনা ওই মেয়ের একার দ্বারা সম্ভব নয়। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। অসুস্থ তিনজনকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।