ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ভাতাড়ে

16th May 2020 2:59 pm বর্ধমান
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ভাতাড়ে


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারুন 1নং গ্রাম পঞ্চায়েত অধীনস্ত শুনুর গ্রামের 215ও 216নং বুথে 70 জন গরিব দুস্থ পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।
বর্তমানে চলছে লকডাউন, সেই লকডাউন এর জেরে অনেক গরীব দুঃস্থ মানুষদের হাতে তেমন টাকা পয়সা নেই। তাই তারা কাজ হারিয়ে ঘরে বসে আছে। তাদের কথা চিন্তা করে ভারতীয় জনতা পার্টি এই খাদ্য সামগ্রী তুলে দেয় দারিদ্র্য মানুষের হাতে। 

এই কাজে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন মহেন্দ্র কোনার ও শুনুর গ্রামের ভারতীয় জনতা পাটির সক্রিয় কার্যকরতা। 
 à¦†à¦®à¦¿à¦°à§à¦² ইসলামের রিপোর্ট। acn life news





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS