বাঁকুড়া :পুকুর থেকে ফের এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো বাঁকুড়ায়। রাজগ্রামের পর বিষ্ণুপুরের লালবাঁধ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । মৃতের নাম তাপস মাঝি (২২)।
স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস মাঝির মৃতদেহ শুক্রবার সকালে লালবাঁধে যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় অসংখ্য সাধারণ মানুষ ভীড় জমান । খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
তবে কিভাবে ওই যুবকের মৃত্যু ঘটল তার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।