পূর্ব বর্ধমান জেলা INTTUC উদ্যোগে দুঃস্থদের পাশে দোলা সেন

14th May 2020 5:33 pm বর্ধমান
পূর্ব বর্ধমান জেলা INTTUC  উদ্যোগে দুঃস্থদের পাশে দোলা সেন


পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলা INTTUC এর  উদ্যোগে  কুড়ি দিন বাবদ অসহায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ ও রান্না করে বসিয়ে খাওয়া দাওয়া আয়োজনের ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী ইফতিকার আহমেদ ওরফে (পাপ্পু দা)।
  বর্ধমান রেলওয়ে স্টেশনে সমগ্র ব্যবস্থা করেন।উলেখ্য :- গোটা দেশজুড়ে তথা ভারতবর্ষেও চলছে লক ডাউন। 
এর ফলে শ্রমজীবী মানুষেরা কাজ হারিয়ে বসে আছেন ঘরে, আজ 51 দিন ধরে তারা ঘরের বাইরে বের হতে পারছেন না। এর ফলে খাদ্যের টান পড়েছে অধিকাংশ বাড়িতে। 
তাদের কথা চিন্তা করে INTTUC এর পক্ষ থেকে রীতিমতো দুঃস্থ অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করেন ইফতিকার আহমেদ।

বৃহস্পতিবার  উপস্থিত হন রাজ্য সভার সাংসদ ও INTTUC এর রাজ্য সভাপতি দোলা সেন।
এদিন করোনা নিয়ে CPM ও বিজেপিকে এক হাত নেন,তিনি বলেন, এই দুর্দিনে CPM ও BJP থাকলে মানুষ না খেয়ে মারা যেত, কার্যতঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারায় সম্ভব,পাশাপাশি এও বলেন রাজ্যের পরিকাঠামো শীর্ষে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দোলা সেন আজকের এই  মহৎ কাজ করার জন্য সাধুবাদ জানান ইফতিকার আহমেদ ও খোকন দাসকে।

অন্যদিকে INTTUC এর জেলা সভাপতি ইফতিকার আহমেদ ও বিশিষ্ট সমাজসেবী এবং জননেতা খোকন দাস আজকের এই অনুষ্ঠানকে ঘিরে বিরোধীদের আক্রমণ করেন।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS