লকডাউনের মধ্যেই দলবদল, বিজেপি কর্মী তৃণমূলে যোগদান

14th May 2020 1:15 pm বাঁকুড়া
লকডাউনের মধ্যেই দলবদল, বিজেপি কর্মী তৃণমূলে যোগদান


'লক ডাউনে'র মধ্যেই দলবদল বাঁকুড়ায়। জেলার তালডাংরার শালতোড়া এলাকার ১১ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। বিষ্ণুপুরে ঐ বিজেপি কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল নেতা ও স্থানীয় পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখার্জী।

   à¦ªà§à¦°à¦¸à¦™à§à¦—ত, ২০১৯ এর লোকসভা ভোটের প্রাক্কালে আরো অনেকের সঙ্গে ঐ তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দেন। যার ফল স্বরুপ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি হাত ছাড়া হয় শাসক দলের।এই কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য জয়ী হন হন সেই সময়ের 'তৃণমূলত্যাগী' সাংসদ সৌমিত্র খাঁ। এদিন এক সময়ের 'তৃণমূল কর্মী' পরে গেরুয়া শিবিরে নাম লেখানো ঐ à§§à§§ জন ফের ঘাস ফুল শিবিরে ফিরে এলেন।

    ফের পুরানো দলে ফিরে আসা ধনঞ্জয় মণ্ডল বলেন, বিজেপির সাম্প্রতিক কাজকর্ম ভালো লাগেনি। তাই ফের তৃণমূলে যোগ দিলেন বলেই তিনি জানান।

    পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখার্জী বলেন, তালডাংরা ব্লক এলাকার আমডাংরা, সাতমৌলি ও শালতোড়া এই তিনটি গ্রাম পঞ্চায়েত বিষ্ণুপুর বিধানসভা এলাকার মধ্যে পড়ে। স্থানীয়স্তরে মনোমানিল্যের কারণে ঐ সব কর্মীরা দল ছেড়েছিলেন। সমস্যা মিটিয়ে নেওয়া হয়েছে। à§§à§§ জন কর্মী নতুন করে যারা যোগ দিলেন তারা 'স্বতঃস্ফূর্তভাবে' দলের কাজ করবেন বলে তিনি জানান। acn life news





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট