করোনা পরিস্থিতি নিয়ে রাজ‍্যের বিভিন্ন জেলার শীর্ষ কর্তার সঙ্গে ভিডিও কনফারেন্স পর্ব অনুষ্ঠিত হল বুধবার

13th May 2020 6:06 pm বর্ধমান
করোনা পরিস্থিতি নিয়ে রাজ‍্যের বিভিন্ন জেলার শীর্ষ কর্তার সঙ্গে ভিডিও কনফারেন্স পর্ব অনুষ্ঠিত হল বুধবার


করোনা পরিস্থিতি নিয়ে রাজ‍্যের বিভিন্ন জেলার শীর্ষকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স পর্ব অনুষ্ঠিত হল বুধবার ।পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ‍্যায় এছারাও মুখ‍্য সচীবের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী ।এছারাও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাপরিষদের সভাধিপতি সম্পা ধারা স্ব‍্যাস্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ।জেলার করোনা পরিস্থিতি সংক্রান্ত বিষয় কি রয়েছে সেইসমস্ত বিষয় খুটিয়ে দেখা হয় এবং আমাদের রাজ‍্যে বিভিন্ন দপ্তরের যেমন জেলাপরিষদ,পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতে বিভিন্ন কাজের অগ্ৰগতি নিয়ে আলোচনা সহ বিভিন্ন কাজের বিষয় পর্যালোচনা করা হল এদিন ।এবং কাজের বিষয়  খোঁজ খবর নেয় পঞ্চায়েত মন্ত্রী এছারাও মূখ‍্যসচীব এই ভিডিও কনফরেন্সে উপস্থিত ছিলেন।রাজ‍্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা এই ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে আলোচনা করছেন জেলার সমস্ত বিষয় পরিস্থিতি নিয়ে ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS