বর্ধমান থেকে হাওড়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো পর্যটকবোঝাই বাস

12th May 2020 5:55 pm বর্ধমান
বর্ধমান থেকে হাওড়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো পর্যটকবোঝাই বাস


বর্ধমান থেকে হাওড়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো পর্যটকবোঝাই বাস ।দূরঘর্টনাটি ঘটে মঙ্গলবার পূর্ব বর্ধমানের পালসিটে জাতীয় সড়কে ।পালসিট ফাঁড়ির পুলিশ তরিঘড়ি ঘটনাস্থলে  গিয়ে উদ্বার করে পর্যটকদের পরবর্তী সময়ে প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে ছেরে দেওয়া হয়েছে ।ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল‍্য ছড়ায় গোটা এলাকায়  পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।উত্তরাখন্ড থেকে হাওরার সাকরাইল ফেরার পথে দূরঘর্টনার কবলে পরলো পর্যটক বোঝাই একটি বাস ।ওই বাসে ২০জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে ৪জন যাত্রী আগেই  ওই বাস থেকে দুরগাপুরে নেমে জান ১৬জন যাত্রী ছিলেন হাওড়ার প্রশাসনিক নির্দেশ নেয়েই তারা ফিরছিলেন বলে জানা গেছে ।সকলে সুস্থ রয়েছেন প্রাথমিক চিকিৎসার পর অন‍্য গাড়ি করে তাদের ফিরিয়ে দেওয়ি হয়েছে পালসিট ফাঁড়ির পুলিশের উদ‍্যোগে ।যেটা জানা যায় পালসিট ফাঁড়ির কাছেই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় এই বাসটি বাসটির সামগ্ৰি অংশ খতিগ্ৰস্ত হয়েছে ।নিরাপদে রয়েছে যাত্রীরা 





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS