করোনার যুদ্ধে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন পুলিশকর্মীরা । জনগণকে সচেতন করা, ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান, দুঃস্থ মানুষদের সাহায্য প্রদান কোন কিছুতেই পিছিয়ে নেই তারা । তাই তাদের প্রাপ্য সম্মান প্রদর্শনের জন্য উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির রঘুনাথপুর শাখার সদস্যরা । এদিন তারা রঘুনাথপুর পুলিশ থানা পৌঁছে সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মীদের ফুল, মিষ্টির প্যাকেট ও জল প্রদান করে সম্বর্ধনা জ্ঞাপন করেন । আর এই সম্বর্ধনা প্রদানের সঙ্গে সঙ্গে তাদের উদ্দেশ্যে বাজানো হয় করতালি
পুরুলিয়া থেকে হানিফ শেখের রিপোর্ট