শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান ১ নম্বর ব্লকের জয় হিন্দ বাহিনী

10th May 2020 2:41 pm বর্ধমান
 শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান ১ নম্বর ব্লকের জয় হিন্দ বাহিনী


দিনের পর দিন বাড়ছে লকডাউন আর্থিক সংকটের মধ্যে পড়ছে শ্রমজীবী মানুষ আজ রবিবার পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান ১ নম্বর ব্লকের জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান শেখ হালিম ।জয় হিন্দ বাহিনীর সভাপতি রবিন নন্দী জানান লকডাউন শুরু থেকে শ্রমজীবী মানুষের পাশে আছে শেখ হালিম আজ পালিতপুর গ্রামের ৩৫০ জন মানুষদের  হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এদিন ।এবং আরও জানান যতদিন লকডাউন চলবে এরকম মানুষের পাশে থাকবেন হালিম বাবু উপস্থিত ছিলেন বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা মহাশয়,১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা উদয় ব্যানার্জি, শেখ ডালিম, শেখ মিরাজ মোল্লা, প্রমুখ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS