বাড়ি ফেরার পথে অন্তঃসত্ত্বা দম্পতি

10th May 2020 2:02 pm বর্ধমান
বাড়ি ফেরার পথে অন্তঃসত্ত্বা দম্পতি



লকডাউনের পরিস্থিতিতে  কখনো পায়ে হেঁটে , কখনো ট্রাকে চেপে ভিন্নরাজ‍্য থেকে অনেকজনি প্রায়ই প্রতিদিনি বর্ধমানের উপর থেকে যাতায়াত করছে ।এদিন দিল্লী থেকে ওড়িশার ভুবনেশ্বরে বাড়ি ফেরার পথে এক দম্পতি অসহায় হয়ে বেশ কিছুটা দূরে এসে নামিয়ে দিয়েছে ট্রাক । তারপর হেঁটে হেঁটে অবশেষে হাজির হল এদিন রবিবার পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে আজিরবাগানে । কোনো সহায়তা মেলেনি ওই দম্পতির । বেড়াতে গিয়ে আটকে পড়েছিলেন দিল্লীতে । ইসমাইল সেখ স্ত্রীকে নিয়ে ফিরতে চান বাড়িতে । অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাঁটছেন কিলোমিটারের পর কিলোমিটার ।দম্পতির স্ত্রী ইসমাইল সেখ জানান যদি প্রশাসন সহযোগিতা করে আমরা খুব উপক্রীত হব ।একতেই স্ত্রী অন্তঃসত্ত্বা, এই অন্তঃসত্ত্বা অবস্থায় এই স্ত্রীকে নিয়ে কি করবো  তার কনো উপায় খুজে পাচ্ছি না বলে জানান স্বামী ইসমাইল ।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS