ভোর রাতে এক ডাব বোঝায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির মধ্য ঢুকে গেল মানসী বাগ নামে বছর 36 এর এক মহিলার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজার

10th May 2020 10:39 am বর্ধমান
ভোর রাতে এক ডাব বোঝায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির মধ্য ঢুকে গেল মানসী বাগ নামে বছর 36 এর এক মহিলার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজার


ভোর রাতে এক ডাব বোঝায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির মধ্য ঢুকে গেল মানসী বাগ নামে বছর 36 এর এক মহিলার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজার এ 
জানা যায়  আরামবাগের দিক থেকে আসা এ একটি ডাব বোঝায় লরির সঙ্গে বর্ধমানের দিক থেকে আসা কলা বোঝায় লরির মুখমুখি সংঘর্ষ হয় ফলে কলা বোঝায় লরিটি রাস্তার উপর উল্টে যায় এবং ডাব বোঝায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িতে ঢুকে  গেলে মৃত্যু  হয় মানসী বাগের।
 
পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে, ঘাতক লরিটিকে আটক করে এবং পরিস্হিতি সামাল দেয়

কয়েক বছর আগেও এই ভাবে ওখানেই বাড়িতে গাড়ি ঢুকে একই পরিবারের 4 থেকে 5 জন   মারা গিয়েছিলো। আবারও আজ ভোর বেলায় এমন ঘটনা ঘটায় শোকের ছায়া এলাকায়।

সেহারা বাজার থেকে মীর ওজলের রিপোর্ট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS