আটটি ট্রেন আসছে রাজ্যে, শ্রমিকদের পাশাপাশি ফিরতে পারবেন ভিন রাজ্যে আটকে থাকা পর্যটক, রোগীরা

9th May 2020 9:27 pm রাজ্য
আটটি ট্রেন আসছে রাজ্যে, শ্রমিকদের পাশাপাশি ফিরতে পারবেন ভিন রাজ্যে আটকে থাকা পর্যটক, রোগীরা


লকডাউনে ভিন রাজ্যে আটকে থাকা বাংলার মানুষের জন্য এবার আরও ৮টি ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। এর আগে দুটো ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। শীঘ্রই এই ৮টি ট্রেনে বাংলার বাইরে আটকে থাকা মানুষদের নিয়ে আসা হবে। লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর দাবি, তাঁদের আন্দোলনের জন্যই এই ট্রেনকে রাজ্যে ঢোকার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব অধীর চৌধুরীর এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে।

শনিবার অধীর চৌধুরী বলেন, “বাংলার দুরবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছি। তারপর উনি বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। যার ফলে আটটি ট্রেনকে এ রাজ্যে ঢোকার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।” এদিকে তৃণমূলের মন্ত্রী ও সাংসদরা জানিয়ে দিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য কাজ করছে। আরও আটটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ৮০ হাজার লোক এখানে ফিরেছ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অন্য় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলছেন।





Others News