পথ দুর্ঘটনায় মারা গেল এক ব্যক্তি ভাতাড়ে, এলাকায় শোকের ছায়া

9th May 2020 1:08 pm বর্ধমান
পথ দুর্ঘটনায় মারা গেল এক ব্যক্তি ভাতাড়ে, এলাকায় শোকের ছায়া


পথ দুর্ঘটনায় মারা গেল এক ব্যক্তি ভাতাড়ে, এলাকায় শোকের ছায়া
শিরোনামঃ
ফের পথ দুর্ঘটনায় মারা গেল এক ব্যক্তি ভাতাড়ে, এলাকায় শোকের ছায়া।

পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্লকের কুলচন্ডা গ্রামের বিপুল কান্তি রায় বাসের কন্টাকটার ছিলেন।বর্তমানে চলছে লকডাউন ।তাই সমস্ত বেসরকারি বাস বন্ধ রয়েছে। কিন্তু বাসের ইঞ্জিন কে সজাগ রাখতে প্রতিদিনই যেতে হয় বর্ধমানে ।গাড়ি ধোয়া, মোছা ও স্টার্ট করতে হয় নিয়ম মত।
গতকাল সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন বর্ধমানের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে। কিন্তু ভাতাড়ের ব্লেন্ডার গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পড়ে যান বিপুল কান্তি রায়, বয়স 45 বছর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ।এর পর অবস্থার অবনতি করলে বর্ধমান স্থানান্তরিত করেন। কিন্তু রাস্তায় মারা যান তিনি। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে এ। ঘটনায় এলাকায় শোকের ছায়া। 

 à¦¤à¦¾à¦° একমাত্র ছেলে অমিত রায় জানান, বাড়িতে বাবা একমাত্র রোজগারের উৎস ছিল।আকস্মিক দুর্ঘটনায় আমরা সকলেই ভেঙে পড়েছি। জানি না কি করে সংসার চালাবো।
 à¦­à¦¾à¦¤à¦¾à§œ থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS