পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামের এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস এর হদিশ মিললো

9th May 2020 12:41 pm বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামের এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস এর হদিশ মিললো


পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামের এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস এর হদিশ মিললো 
এবং এখনও তিনি কলকাতায় কর্তব্যরত অবস্থায় আছেন। গত দুদিন ধরে শরীরে জ্বর এবং করোনা ভাইরাস এর উপসর্গ দেখা দেয় ,গতকাল তার মুখের লালা টেস্ট করা হয়। রিপোর্টে জানা যায় তিনি করোনা ভাইরাস আক্রান্ত। তারপরই আজ বৈকাল বেলায় তার বাড়ির পরিবার পরিজন এবং একজন কাজের মেয়ে সহ মোট পাঁচজনকে সরকারিভাবে হেফাজতে নিয়ে কোয়ারেন্টাইন হোমে রাখা র জন্য নিয়ে যাওয়া হয়।তোরকোনা গ্রামের এক মহিলাকে ও সন্দেহ বসে তোলা হয়েছে এবং ওই মহিলা কেউ বর্ধমান কোভিড হাসপাতাল আইসোলেশন রাখা হয়েছে।
গ্রামের কিছু ব্যক্তি জানান তিনি বাড়ি এসেছিলেন কয়েকদিন আগে। আবার গ্রামের অনেক ব্যক্তি অস্বীকার করেন বা বলেন জানিনা তিনি এসেছিলেন কিনা। আজ পরিবার-পরিজনসহ ওই পাঁচজনের করো না পরীক্ষা করা হবে।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS