পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে গেল ট্রেন, মৃত ১৭

8th May 2020 10:38 am রাজ্য
পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে গেল ট্রেন, মৃত ১৭


মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনের উপর শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে গেল ট্রেন ৷ মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জনের ৷ জানা গিয়েছে, সব শ্রমিকরা রেলের ট্র্যাকের উপর ঘুমোচ্ছিলেন ৷ শুক্রবার সকাল ৬:৩০ নাগাদ জালনা ঔরঙ্গাবাদ রেলওয়ে লাইনের উপর দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘুমিয়ে থাকা ১৫জন পরিযায়ী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ 

এর পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে ৷ সকলে একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন ৷ এদিন তারা MIDC ঔরাঙ্গাবাদ যাচ্ছিলেন ৷ সারাদিন যাত্রা করার পর রাতে বিশ্রাম নেওয়ার জন্য রেল লাইনের উপর ঘুমোচ্ছিলেন ৷ আধিকারিকরা জানিয়েছেন মালগাড়ি ওই ট্র্যাকের উপর দিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷

সৌজন্য- news 18 bangla





Others News