একশ দিনের প্রকল্পে তৈরি হওয়া পোল্টি ফার্মে ভাঙচুর ও সেডের টিন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । ঘটনাটি ঘটেছে উখড়ার চনচনি কোলিয়ারির মাদ্রাসা সংলগ্ন ভৌজি পাড়ায় ।

7th May 2020 3:51 pm আসানসোল
একশ দিনের প্রকল্পে তৈরি হওয়া পোল্টি ফার্মে ভাঙচুর ও সেডের টিন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । ঘটনাটি ঘটেছে উখড়ার চনচনি কোলিয়ারির মাদ্রাসা সংলগ্ন ভৌজি পাড়ায় ।


একশ দিনের প্রকল্পে তৈরি হওয়া পোল্টি ফার্মে ভাঙচুর ও সেডের টিন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । ঘটনাটি ঘটেছে উখড়ার চনচনি কোলিয়ারির মাদ্রাসা সংলগ্ন ভৌজি পাড়ায় । স্থানীয় সূত্রে জানা গেছে গত বছর শেষের দিকে এখানে উখড়া পঞ্চায়েতের উদ্যোগে একশ দিনের প্রকল্পে একটি পোল্ট্রি ফার্মের শেড তৈরি করা হয় । প্রকল্প টি তৈরি করতে খরচ হয় 1 লক্ষ 30 হাজার 369 টাকা । উদ্দেশ্য ছিল এখানে পল্টি মুরগি প্রতিপালন এর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা । লকডাউন এর কারণে প্রকল্পটির উদ্বোধন এখনো করা যায়নি । সেই সুযোগে দুষ্কৃতীরা ফামর্টি ভাঙচুর করে সেডের টিন গুলি নিয়ে চম্পট দেয় । বৃহস্পতিবার সকালে ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের । পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ জানান শীঘ্রই প্রকল্পটির উদ্বোধন করার কথা ছিল । কিন্তু লকডাউন এর কারণে সেটি সম্ভব হয়নি । ভাঙচুর ও চুরির ঘটনাটি উখরা পুলিশ আউট পোস্টে জানানো হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এরকম ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়




Others News

আজ রঘুনাথপুর কংগ্রেস অফিস থেকে খাবার বিতরণ

আজ রঘুনাথপুর কংগ্রেস অফিস  থেকে খাবার বিতরণ


আজ রঘুনাথপুর কংগ্রেস অফিস  থেকে খাবার বিতরণ করা হয়। জেলা কংগ্রেসের সভাপতির উপস্থিতিতে অন্তত ৫০০ জন মানুষ দুপুরের খাবার খেলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর à§§ নং ব্লক কংগ্রেস সভাপতি পূর্ণেন্দু  পাণ্ডা এবং সেবাদলের চেয়ারম্যান অমল হালদার।আজ ভাত, ডাল , আলু পটলের তরকারি, আমের চাটনি এবং বোঁদে খাওয়ানো হয়।