পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার জন্য দিল্লি থেকে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা

6th May 2020 2:18 pm আসানসোল
পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার জন্য দিল্লি থেকে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা


পৃথিবীতে ক্ষুধার চেয়ে কঠিন বাস্তব আর কিছু নেই । ক্ষুন্নিবৃত্তির তাগিদে মানুষ সবকিছুই করতে পারে । সম্প্রতি আমরা দেখেছি কিভাবে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার জন্য দিল্লি থেকে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা হয় কারণ লকডাউনের সময় দিল্লিতে থাকার মতো আর্থিক ক্ষমতা তাদের ছিল না । তাদের মনে এই ভয়ও ছিল না যে কোরোনার এই সংক্রমণ কালে  এইভাবে ভিড় করে রাস্তায় বেরিয়ে পড়লে তারা ও তাদের পরিবারের মানুষরাও সংক্রমিত হতে পারে । 
দিল্লির পর রাণীগঞ্জও এমনিই এক দৃশ্যের সাক্ষী থাকল । রাণীগঞ্জের এন এস বি রোডে বহু সংখ্যক মানুষকে হেঁটে যেতে দেখে কৌতুহলবশত যখন আমাদের সাংবাদিক তাদের সাথে কথা বলেন তখন যে সত্যটি উদ্ঘাটিত হয় সেটি মোটামুটি দিল্লিরই ঘটনার পুনরাবৃত্তি । এরাও পরিযায়ী শ্রমিক । গয়া সহ বিহারের বিভিন্ন এলাকার এই আদি বাসিন্দারা বর্ধমানে শ্রমিকের কাজ করতেন ।  কিন্তু লকডাউনের কারণে জীবিকাহীন অবস্থায় তাদের পক্ষে বর্ধমানে থাকা অসম্ভব হয়ে পড়ে । অন্যদিকে সরকারের পক্ষ থেকে তাদের ঘরে ফেরার কোনো ব্যবস্থা না করার জন্য তারা হেঁটেই বর্ধমান থেকে বিহার ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন । 
এটিকে পরিহাস ছাড়া আর কিই বা বলা যায় যে বিদেশে কর্মরত আর্থিক ভাবে স্বচ্ছল ভারতীয়দিগে আনার খরচ বহন করার ক্ষমতা সরকারের থাকলেও নিজের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কপর্দকশূন্য এই মানুষগুলোর বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য সরকারের না আছে টাকা আর না আছে সময় ।
রাণীগঞ্জ থেকে মহ আলি হুসেনের রিপোর্ট





Others News