ফের হরিণ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো

3rd May 2020 বাঁকুড়া
ফের হরিণ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো


বাঁকুড়া :- ফের হরিণ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো |

বেলিয়াতোড় পাত্রসায়ের সারেঙ্গার পর এবার একটি আহত পূর্ণবয়স্ক হরিণকে উদ্ধার করল বাঁকুড়ার শালতোড়া কুকুরাকুড়ি গ্রামের বাসিন্দারা স্থানীয় সূত্রে জানতে পারা যায় গতকাল সন্ধ্যায় বন থেকে কুকুরের তাড়া খেয়ে একটি পূর্ণবয়স্ক হরিণ লোকালয়ে চলে আসে এরপর স্থানীয় কিছু যুবকের চোখে পড়তেই হিংস্র কুকুরের হাত থেকে হরিণটিকে উদ্ধার করে এরপর গ্রামের বাসিন্দারা তৎক্ষণাৎ শালতোড়া থানায় খবর দেয় শালতোড়া থানা আবার শালতোড়া বন বিভাগের অধিকারীদের খবর দিলে সঙ্গে সঙ্গে শালতোড়া বন বিভাগের কর্মীরা কুকরাকুড়ি গ্রাম থেকে আহত হরিণটিকে উদ্ধার করে | তবে কি কারণে বারবার বনের ভেতর থেকে হরিণ লোকালয়ে চলে আসছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে |

শালতোড়া ফরেস্ট অফিসার রানা গুহ জানান আহত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এরপর হরিণটিকে আমাদের হেফাজতেই রাখা হয়েছে পরবর্তীতে হরিণটির আরো চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা দেয়া হবে তবে বর্তমানে হরিণটি সুস্থ আছে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর হরিণটিকে আবার আমরা বলে ছেড়ে দেবো |





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               à¦¬à¦¾à¦à¦•ুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট