270 জন গরিব পরিবারকে খাদ্য সামগ্রিক তুলে দেওয়া হলো

3rd May 2020 বর্ধমান
270 জন গরিব পরিবারকে খাদ্য সামগ্রিক তুলে দেওয়া হলো


করোনা ভাইরাস  আজ  গোটা বিশ্বে মহামারীর  আকার ধারণ করেছে তার ফলে  আমাদের  দেশ এবং রাজ্যে লকডাউন  চলছে আর এই লোকজনের মধ্যে সমস্যার সম্মুখীন হচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলি  তাই তাদের কথা ভেবে এবার  এগিয়ে এলেন খণ্ডঘোষ ব্লকের মেটে ডাঙ্গা গ্রামের জমিয়ত উলামা হিন্দ, তাদের পক্ষ থেকে প্রায় 270 জন দিন আনা দিন খাওয়া মানুষর হাতে তুলে দেয়া হলো খাদ্য সামগ্রী,চাল ,ডাল, মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় এদিন। এই অসময়ে খাদ্য সামগ্রী পেয়ে খুশি দিন আনা দিন খাওয়া মানুষগুলি পাশাপাশি সাহায্য সহযোগিতা করতে পেরে খুশি জমিয়ত উলামা হিন্দ।

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS