প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র কি ভাবে করবেন ?

3rd May 2020 রাজ্য
প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্র কি ভাবে করবেন ?


#প্রচেষ্টা এবার app এর মাধ্যমে

 “ প্রচেষ্টা “ প্রকল্পের চূড়ান্ত রূপরেখা*

## দরখাস্ত কিভাবে করবেনঃ

১) আবেদনকারীকে *শুধুমাত্র #অনলাইনে* *প্রচেষ্টা* (Prachesta app) অ্যাপ দ্বারা আবেদন করতে হবে।  *অফলাইনে কোনো আবেদন পত্র গৃহীত হবে না।* 
#প্রচেষ্টা অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে সম্ভবত আগামী সোমবার (04/05/2020) পরে ডাউনলোড করা যাবে।।

২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।
৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।
৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।
৫) মোবাইল নং দিতে হবে ।
৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFSC কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে ।
৭)  ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে নাম, Account নং এবং IFSC কোড ইত্যাদি আছে- এই চারটি ডকুমেন্ট  লাগবে। 
## একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু মাত্র একজন আবেদনকারীর  জন্যই প্রযোজ্য।

**** কারা এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা অর্থাৎ এককালীন ১০০০ টাকা পেতে পারেন ?

১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।
২) যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।
৩) *পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পান না  শুধুমাত্র তেমন ব্যাক্তি ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।* 
৪) *পরিবারের মধ্যে শুধুমাত্র একজন ই* দরখাস্ত করতে পারবেন । ( পরিবার= স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানগণ )।

৫) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এস. ডি. ও এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও , কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদি ।
৬) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে ।
৭) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের “ প্রচেষ্টা “ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে ।
ওয়েবসাইট- https://wb.gov.in/

৯) সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাঙ্কে ঐ অর্থ সরাসরি পাঠিয়ে দেবে ।
খবর :- সংগৃহিত





Others News