ত্রাণ সামগ্রী গ্রহণে বিপত্তি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

2nd May 2020 বর্ধমান
ত্রাণ সামগ্রী গ্রহণে বিপত্তি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


ত্রাণ সামগ্রী গ্রহণে বিপত্তি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পূর্ব বর্ধমান জেলার বেরুগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাধনপুর গ্রামে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শুরু হলো ত্রাণসামগ্রী বিতরণ। এর মধ্যে ছিল দু কেজি করে চাল, আলু ও একটি লাইট বয় সাবান। এবার সেই ত্রাণ সামগ্রী বিতরণ এই বিপত্তি ঘটলো। তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, যদি কোন অসহায় গ্রামবাসী বিজেপির ত্রাণ সামগ্রী গ্রহণ করে তবে তাকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে।একশো দিনের কাজ ঘর বাড়ি তৈরি করে দেওয়া সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে না তারা। কিছু জন গ্রামবাসী ভারতীয় জনতা পার্টির কাছে একথা জানিয়েছে।অভিযোগের তীর তৃণমূলের দিকে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করেছেন। সমগ্র ঘটনাটিকে রটনা বলে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী রনজিত দে।বিজেপির পক্ষ থেকে ষাট জন অসহায় মানুষের জন্য ত্রাণ এর ব্যবস্থা করা হয়েছিল। বেশিরভাগ মানুষই ত্রাণ গ্রহণ করতে না আসায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে। শুধু তাই নয় সত্য ঘটনা যাচাইয়ের জন্য এবং ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য মানুষকে বোঝানো হবে, এমনটাই জানিয়েছেন খণ্ডঘোষ ব্লকের যুব মোর্চার কার্যকর্তা সুব্রত দে।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।





Others News

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়

শাশুড়িকে পুড়িয়ে মারলো জামাই : এলাকায় চাঞ্চল্য ভাতাড়


ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ACN LIFE NEWS