যমরাজের পর এবার করোনা ভাইরাসের দেখা মিললো বাঁকুড়ার বিষ্ণুপুরে করোনা ভাইরাস সেজে

1st May 2020 বাঁকুড়া
যমরাজের পর এবার করোনা ভাইরাসের দেখা মিললো বাঁকুড়ার বিষ্ণুপুরে  করোনা ভাইরাস সেজে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  যমরাজের পর এবার করোনা ভাইরাসের দেখা মিললো বাঁকুড়ার বিষ্ণুপুরে। মল্লরাজাদের প্রাচীণ রাজধানী এই শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ালো মারণ ভাইরাস করোনা। কখনো পায়ে হেঁটে, আবারো কখনো স্কুটিতে চড়ে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াল সহ। আর এই ঘটনা নজরে আসতেই যারা রাস্তায় ছিলেন তারাও দৌড় লাগালেন বাড়ির পথে।

  করোনা সতর্কতায় দেশ জুড়ে লকডাউন চলছে। তৃতীয় পর্যায়ের লক ডাউন ঘোষণার সম্ভাবনার মধ্যেও এক শ্রেণীর 'সবজান্তা' পাবলিক এখনো সতর্ক হননি। এই মুহূর্তে 'গ্রীণ জোনে' থাকা বাঁকুড়া এক শ্রেণীর অসচেতন নাগরীকের জন্য কতো দিন 'গ্রীণ জোনে' থাকবে, সেটাই এখন বিশাল প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে। এই অবস্থায় সেই অবস্থায় এই সব 'অসচেতন' নাগরীককে সচেতন করতে 'করোনা' ভাইরাস সেজে বিষ্ণূপুরের রাস্তায় ঘুরলেন শহরের ১৭ নম্বরের বাসিন্দা, পেশায় হরিনাম সংকীর্তণ দলের সদস্য বাপী দাস। তাঁর এই অভিনব ভাবনায় খুশি শহরবাসীও।

 করোনা রুপী বাপি দাস  বলেন, হরানাম সংকীর্তন দলের সদস্য হওয়ায় বহু মানুষের মৃৎদেহ সৎকারের সময় আমাকে ডাকে।  প্রিয়জনকে হারিয়ে তাদের যন্ত্রণা সামনে থেকে দেখেছি। করোনার আক্রমণে এই দুঃখ যন্ত্রণার ভাগীদার কাওকে যাতে হতে না হয় তাই এই রুপে তিনি মানুষকে সচেতন করছেন বলে জানান।





Others News

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক ( বাঁকুড়া )

ফের পথ দুর্ঘটনার বলি 2 : অবরুদ্ধ 60 নং জাতীয় সড়ক  ( বাঁকুড়া )


পথ দুর্ঘটনার কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার মেজিয়ায়। অবরুদ্ধ বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক।


ফের পথদুর্ঘটনার বলি ২, বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা।ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সে সময়  বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। রাতেই মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ ।এই দিকে এই ঘটনার পরিপেক্ষিতে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অবরোধ এখনো চলছে। লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে একাধিক লরি ও বাস। হয়রানির শিকার হচ্ছেন নিত্য পথযাত্রী  থেকে শুরু করে স্থানীয় মানুষজন।                                                                                                                                                               বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডলের রিপোর্ট