পূর্ব বর্ধমান ভাতারে সাহেবগঞ্জ এক অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে শিকারপুর গ্রামে প্রায় 200 টি দুস্থ পরিবারের হাতে তুলে দেয়া হলো খাদ্য সামগ্রী ।
বর্তমানে করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব আতঙ্কিত। কাজ হারিয়েছেন বহু মানুষ।
সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে আজ চাল-ডাল, সোয়াবিন, আলু ও সাবান দেয়া হলো। ভাতারে সাহেবগঞ্জ এক অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে খুশি এলাকার মানুষ ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, ভাতার পঞ্চায়েত সমিতির দলনেতা বাসুদেব রস,সাহেবগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না অধিকারী, উপপ্রধান ভুবেনেশ্বর সাঁতরা,ভাতার ব্লক জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান আকাশ চৌধুরী, ও তৃণমূলের সক্রিয় কর্মী শেখ ইউনিস।
সাহেবগঞ্জ এক অঞ্চলের অঞ্চলের তৃণমূলের সক্রিয় কর্মী শেখ ইউনিস জানান, এই সময় মানুষ কাজ হারিয়েছে ।তাই তাদের কথা চিন্তা করে আমরা সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। আগামীতেও আমরা মানুষের পাশে থাকব ।